ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আকাশ থেকে আর কুঁড়ে ঘর দেখা যায় না। সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। শনিবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো। দেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যমআয়ের দেশে পরিণত হবো।


তিনি বলেন, দেশে আজ ছেঁড়াকাপড় পরা মানুষের দেখা মেলে না। ছেঁড়াকাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুরেঘর দেখা যায় না। এসব সম্বভ হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।


ভোগ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ার কারণে অনেকেই দাম বাড়িয়ে দেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের ভূমিকা রাখতে হবে যেন এসব অসৎ ব্যবসায়ীর লাগাম টেনে ধরা যায়। দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার বলেও জানিয়েছেন তিনি।



এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক নেতা ও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑